আমুদরিয়া নিউজ: রাজ্যের নতুন বিজেপি সরকার বহুল আলোচিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের জন্য অফিসিয়াল পোর্টাল চালু করেছে। আগে মন্ত্রীসভার অনুমোদনের পর এবার সাধারণ মানুষের জন্য আবেদন ও স্টেটাস চেকের সুবিধা চালু হল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নতুন আবেদনকারী এবং পুরোনো উপভোক্তারা এখন অনলাইনে নিজেদের তথ্য যাচাই করতে পারবেন।
সরকারি পোর্টালে গিয়ে আবেদন, লগ-ইন এবং স্টেটাস চেক করা যাবে। তবে চালুর প্রথম দিনেই সার্ভার ওভারলোড এবং প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছেন বহু ব্যবহারকারী। প্রশাসনের দাবি, এই সমস্যা সাময়িক এবং দ্রুত সমাধান করা হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হবে। ফলে সাময়িক প্রযুক্তিগত সমস্যা থাকলেও প্রকল্পের সুবিধা নিয়ে আশাবাদী সাধারণ মানুষ।