আমুদরিয়া নিউজ: ব্রাজিল ফুটবল দল আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও অভিজ্ঞ তারকা স্ট্রাইকার নেইমার দলে ফিরেছেন। ২০২৩ সালে চোট পাওয়ার পর থেকে পুরোপুরি ছন্দে ফিরতে লড়াই করলেও, সম্প্রতি ক্লাব ফুটবলে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। এটি হতে চলেছে তাঁর চতুর্থ বিশ্বকাপ।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, নেইমারের ফিটনেস অনেকটাই উন্নত হয়েছে এবং বড় টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।জানা গিয়েছে, ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্যায়ে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।