আমুদরিয়া নিউজ: ভোপালে প্রাক্তন ‘মিস পুণে’ তিশা শর্মার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এমবিএ পাশ, উচ্চশিক্ষিত এবং কর্মজীবনে সফল ৩৩ বছরের তিশা শর্মা মাত্র পাঁচ মাস আগে আইনজীবী সম্রাট সিংকে বিয়ে করেছিলেন। ১২ মে ভোপালের কাটারা হিলসের শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগের দিন মাকে পাঠানো মেসেজে তিনি লিখেছিলেন, “এখানে আমার দমবন্ধ হয়ে আসছে।”
তিশার পরিবার দাবি করেছে, বিয়ের পর থেকেই তিনি মানসিক নির্যাতনের শিকার ছিলেন। হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি একাকীত্ব, অবহেলা এবং গৃহবন্দি জীবনের কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে,অভিযুক্তরা বর্তমানে পলাতক এবং আগাম জামিন পেয়েছেন। তদন্তে বিশেষ SIT গঠন করেছে ভোপাল পুলিশ।
Total Views:
0