নারী সুরক্ষা নিয়ে নতুন উদ্যোগ

আমুদরিয়া নিউজ  : রাজ্য সরকার মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা তদন্ত ও প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। তাঁর অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।পাশাপাশি কমিশনের সদস্য সচিব  হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্য পুলিশের অভিজ্ঞ আইপিএস অফিসার দময়ন্তী সেন। সরকারের দাবি, এই কমিশন নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা, তদন্ত ত্বরান্বিত করা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *