আমুদরিয়া নিউজ : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ৩২ হাজার চাকরি বাতিল মামলা এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আফ ইন্ডিয়া-তে পৌঁছেছে। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করে।
আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে হবে। শুনানির সময় বিচারপতির একটি মন্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে—তিনি বলেন, “শিশুদের ভবিষ্যৎ যাঁদের উপর ন্যস্ত, তাঁরা সত্যিই যোগ্য কি না, তা দেখতে হবে।”বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছানোয় আবারও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষক ও তাঁদের পরিবারের মধ্যে।