আমুদরিয়া নিউজ : দেশজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ মে পাঁচ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন গিগ ওয়ার্কাররা। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওলা, উবার, সুইগি, জোম্যাটোর মতো অ্যাপভিত্তিক পরিষেবার চালক ও ডেলিভারি কর্মীদের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে।
গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় গিগ কর্মীদের আয় ও খরচের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেওয়া ডেলিভারি কর্মী ও ক্যাব চালকদের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে। তাদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও সংস্থাগুলি পারিশ্রমিক বাড়াচ্ছে না।