আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ারের পলাশবাড়ির দরিদ্র পরিবারে বড় হয়েছে শিবানি তালুকদার। ভাঙা টিনের চাল ও ত্রিপল ঢাকা ঘরে বসেই সে উচ্চমাধ্যমিকে ৯৩ শতাংশের বেশি নম্বর পেয়ে নজর কেড়েছে। শিলবাড়িহাট হাইস্কুলের এই ছাত্রীর বাবা ভিনরাজ্যের শ্রমিক এবং মা বিড়ি বাঁধার কাজ করেন। সংসারের চরম আর্থিক অনটনের মধ্যেও টিউশনের ব্যাচে পড়ে নিজের মেধা ও পরিশ্রমে এই সাফল্য অর্জন করেছে শিবানি।