আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন-এর জলপাইগুড়ির বাড়িতে শুক্রবার রাতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় থাকা তাঁর একটি বাড়িতে আগুন লাগে বলে জানা যায়। স্বপ্না নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনাটি পোস্ট করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রবল বৃষ্টির কারণে আগুন বাইরে ছড়াতে পারেনি। দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, স্বপ্না বর্মণের ওই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরে রাখা জ্বালানি কাঠ ও কাগজপত্রে আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।