সরকারি কর্মীদের সতর্কবার্তা

আমুদরিয়া নিউজ : রাজ্যের সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে কড়া পদক্ষেপ নিল নতুন সরকার। রাইটার্স বিল্ডিং থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সমস্ত সরকারি কর্মীকে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে হাজিরা দিতে হবে এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছাড়া যাবে না। প্রশাসনের দাবি, সরকারি পরিষেবাকে আরও গতিশীল ও দায়বদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি অফিসে দেরিতে আসা, মাঝপথে বেরিয়ে যাওয়া বা আগেভাগে চলে যাওয়ার প্রবণতায় লাগাম টানতেই এই কড়াকড়ি শুরু হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *