আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪ তলার ঘরে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই বৈঠকে সুশাসন, সুরক্ষা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মোট ৬টি বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
মূল সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে—স্বাধীন ও অবাধ নির্বাচনকে স্বাগত জানানো, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া, বিএসএফের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও সামাজিক প্রকল্পগুলিকে রাজ্যের সঙ্গে যুক্ত করা, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা এবং সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া।