আমুদরিয়া নিউজ : আয়ুষ্মান ভারত (PMJAY) হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্যবিমা প্রকল্প, যেখানে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।
এই স্কিমে মূলত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার যোগ্য হবে।
গ্রামীণ এলাকায়: কাঁচা বাড়িতে থাকা, ভূমিহীন শ্রমিক, SC/ST পরিবার, বা উপার্জনক্ষম সদস্য না থাকা পরিবার।
শহর এলাকায়: রিকশাচালক, হকার, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, মালি, প্লাম্বার, দোকানের কর্মচারীসহ নিম্ন আয়ের পেশার মানুষ।
জানা গিয়েছে, এটি দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প।