রাজ্যপালের উপস্থিতিতে শুভেন্দুর শপথ

আমুদরিয়া নিউজ : দীর্ঘ রাজনৈতিক লড়াই ও টানটান নির্বাচনের পর পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানান।

নতুন মন্ত্রিসভায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুও মন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে মোদি, শুভেন্দু ও শমীক ভট্টাচার্যকে ছাদখোলা গাড়িতে জনতাকে অভিবাদন জানাতে দেখা যায়।

রবীন্দ্র জয়ন্তীর দিন হওয়ায় অনুষ্ঠানেও ছিল সাংস্কৃতিক আবহ। প্রধানমন্ত্রী মোদি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *