আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮ (৯৯.৭১%)। মোট ১৩১ জন ছাত্রছাত্রী মেধাতালিকায় স্থান পেয়েছে।
মেধাতালিকায় প্রথম দশে বিভিন্ন জেলার একাধিক কৃতী ছাত্রছাত্রী রয়েছে। যেখানে উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া সহ একাধিক জেলা ভালো ফল করেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়তোষ মুখোপাধ্যায় (৬৯৬), তৃতীয় স্থানে একাধিক ছাত্র ৬৯৫ নম্বর পেয়ে যৌথভাবে রয়েছে বলে জানা গিয়েছে।