আমুদরিয়া নিউজ : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়–এর কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার বার্তা দেন। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের “মডেলে” বাংলাতেও নির্বাচনে কারচুপি ও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। অখিলেশের অভিযোগ, বিজেপি, নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশ মিলে ভোটে অনিয়ম করেছে এবং বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো লড়াই করেছেন এবং মমতাকে উদ্দেশ করে বলেন, “আপনি হারেননি”। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। ভোট-পরবর্তী হিংসা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং প্রশাসনিক আধিকারিকদের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন অখিলেশ।