আমুদরিয়া নিউজ: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তি উপলক্ষে নিজের এক্স প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ছবিতে কালো পটভূমির উপর ‘Operation Sindoor’ লেখা ও জাতীয় পতাকার প্রতীকী উপস্থিতি নজর কেড়েছে। শুধু মোদিই নন, বিদেশমন্ত্রী S. Jaishankar এবং ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার শীর্ষ কর্তারাও এদিন তাঁদের প্রোফাইল ছবি পরিবর্তন করেন।
অপারেশন সিঁদুরের বার্ষিকীতে প্রধানমন্ত্রী বাহিনীর ‘সাহসিকতা’ ও ‘বীরত্ব’-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের উপর হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বার্তায় স্পষ্ট করেন মোদি।