‘রাজনৈতিক কারণেই খুন’ দাবি বন্ধুর

আমুদরিয়া নিউজ: বুধবার রাতে খুন হয়েছেন চন্দ্রনাথ রথ। জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে। ঘটনাটি ঘটে মধ্যমগ্রামে । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। চন্দ্রনাথের মৃত্যুতে শোক ও ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল এবং অনুগামীরা।

চন্দ্রনাথের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, তাঁরা একসঙ্গে তৃণমূল রাজনীতি করতেন। পরে চন্দ্রনাথ বিজেপিতে যোগ দেন। বন্ধুর দাবি, চন্দ্রনাথ অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা বা অশান্তি ছিল না। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কাউকে চড় পর্যন্ত মারেনি, ওই ধরনের ছেলে ছিল না।” তাঁর অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই চন্দ্রনাথকে চক্রান্ত করে খুন করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *