মধ্যমগ্রামে টার্গেট কিলিং

আমুদরিয়া নিউজ:  মধ্যমগ্রামে চাঞ্চল্যকর গুলিকাণ্ডে নিহত হলেন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী -র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। অভিযোগ, বুধবার রাতে দোহারিয়া এলাকায় বাইকআরোহী দুষ্কৃতীরা তাঁর স্করপিও গাড়িকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একাধিক গুলি লাগে চন্দ্রনাথের শরীরে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সারাদিন শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় একটি বিরিয়ানির দোকানের সামনে স্করপিও গাড়ি থামতেই বাইকআরোহী দুষ্কৃতীরা হানা দেয়।

হামলার পর আততায়ীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় চন্দ্রনাথ রথ ও চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রাম জুড়ে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *