দক্ষিণ মেরুর উপর দিয়ে বিমান না ওড়ার কারণ কী

আমুদরিয়া নিউজ : উত্তর মেরুর ওপর দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক হলেও অ্যান্টার্কটিকা-র আকাশপথ সাধারণত এড়িয়ে চলে বিমান সংস্থাগুলো। এর পেছনে কোনও আইনি বাধা নেই।  বরং ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক কারণই মূল ভূমিকা নেয়।

বিমান সাধারণত সবচেয়ে ছোট পথ বা ‘গ্রেট সার্কেল রুট’ অনুসরণ করে, যা দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে অ্যান্টার্কটিকা -র ওপর দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়া ‘ইটপস’ নিয়ম অনুযায়ী জরুরি অবতরণের জন্য কাছাকাছি বিমানবন্দর থাকা দরকার, যা সেখানে অনুপস্থিত। এই নিয়ম অনুযায়ী, ওড়ার সময় বিমানকে সবসময় এমন একটি  রাস্তায় থাকতে হয় যেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও নিরাপদ বিমানবন্দরে জরুরি অবতরণ করা সম্ভব। চরম আবহাওয়া, তুষারঝড়, দীর্ঘ অন্ধকার এবং জনবসতির অভাবও বড় বাধা। ফলে বাণিজ্যিক চাহিদা না থাকায় নিয়মিত ফ্লাইট চালানো লাভজনক নয়। তাই বিশেষ গবেষণা বা পর্যটন ছাড়া বিমানগুলো এই পথ এড়িয়ে চলে।

 

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *