আমুদরিয়া নিউজ : ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনার মধ্যে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছোন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছাতেই বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও ‘চোর চোর’ স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।
মমতার গাড়িকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের স্লোগান ঘিরে তৃণমূল শিবিরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বাড়ানো হয় এবং এলাকা ঘিরে ফেলা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আবহের মধ্যেই এই ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে, পাশাপাশি এর পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।