আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ৮টা থেকে ৭৮টি কেন্দ্রে গণনা শুরু হবে, যেখানে প্রত্যেক কেন্দ্রেই প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। গণনাকেন্দ্রকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে তিনটি স্তরের নিরাপত্তা বলয় থাকবে—ভেতরের স্তরে কলকাতা পুলিশের লাঠিধারী বাহিনী ও সার্জেন্টরা, মাঝের স্তরে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং বাইরের স্তরে কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে। এছাড়া গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকাজুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যেখানে কোনো জমায়েত বা বিক্ষোভ নিষিদ্ধ।নির্বাচন কমিশনের লক্ষ্য, ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।
Total Views:
0