একসঙ্গে লক্ষাধিক ফোনে সতর্কতা সংকেত

আমুদরিয়া নিউজ :  শনিবার দেশজুড়ে মোবাইল ফোনে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায়, এটি ছিল National Disaster Management Authority পরিচালিত সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেমের দেশব্যাপী একটি পরীক্ষামূলক সতর্কতা বার্তা। পরীক্ষার অংশ হিসেবেই লক্ষ লক্ষ ব্যবহারকারীর ফোনে এই নোটিফিকেশন পাঠানো হয়, তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এমার্জেন্সি যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সেল ব্রডকাস্ট সতর্কতা পরীক্ষা চালানো হয়। দিল্লি-এনসিআর ও সীমান্তবর্তী এলাকা এবং নির্বাচনী প্রক্রিয়াধীন রাজ্যগুলি বাদে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীগুলিতে এই পরীক্ষাটি করা হয়।

‘Extremely Severe Alerts’ শিরোনামে পাঠানো এই বার্তায় জানানো হয় যে, ভারত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা পরিষেবা চালু করছে। এতে আরও বলা হয়—নাগরিকদের সতর্ক করা, দেশকে সুরক্ষিত রাখা এবং এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক বার্তা।  তাই কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *