শনিবার বাংলায় নতুন দফার ভোট

আমুদরিয়া নিউজ : টানা চাপানউতোর ও রাজনৈতিক তরজার পর অবশেষে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম মিলিয়ে মোট ১৫টি বুথে শনিবার ফের ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকেই শুরু হবে এই রিপোল।  ফলে শনিবারের রিপোল ঘিরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি আবারও উত্তপ্ত হতে চলেছে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে রিপোল হতে চলেছে। অন্যদিকে মগড়াহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথেও আবার ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *