আমুদরিয়া নিউজ: ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও Strait of Hormuz ইস্যুতে অচলাবস্থার মধ্যেই দেশটিতে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে আমেরিকা। এই প্রস্তাবে ইরানের তেল রপ্তানি অবকাঠামো, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কে দ্রুত ধারাবাহিক আঘাত হানার রূপরেখা রাখা হয়েছে।
তবে জানা গিয়েছে, এখনও এই হামলায় চূড়ান্ত অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি আপাতত নৌ-অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বজায় রাখাকেই বেশি কার্যকর বলে মনে করছেন। ফলে পেন্টাগনের টেবিলে প্রস্তুত থাকা এই ‘শর্ট অ্যান্ড পাওয়ারফুল’ হামলা পরিকল্পনা এখন সম্পূর্ণভাবে ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কায় তাই আন্তর্জাতিক মহলের নজর এখন হোয়াইট হাউসের দিকেই।