আমুদরিয়া নিউজ: ভোটের হারে ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। দুই দফা ভোট মিলিয়ে রাজ্যে ভোটদানের হার দাঁড়াল ৯২.৪৭ শতাংশ, যা স্বাধীনতার পর সর্বোচ্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯১.৬৬ শতাংশ ভোট পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি এই বাড়তি ভোট মূলত সরকারি প্রকল্পভিত্তিক মহিলা ও গ্রামীণ সমর্থকদের বুথে টেনে এনে থাকে, তাহলে তার সুবিধা যেতে পারে শাসক শিবিরের দিকে। আবার যদি ক্ষোভ, ভোটার তালিকা সংশোধন ঘিরে উদ্বেগ এবং পরিবর্তনের মনোভাব বড় ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে বিরোধী শিবিরও এই উচ্চ ভোটদানের লাভ তুলতে পারে।