আমুদরিয়া নিউজ : নয়াদিল্লি চলচ্চিত্র জগতের ঝলমলে পর্দার আড়ালে বহু অজানা ও চাঞ্চল্যকর গল্প লুকিয়ে থাকে। তেমনই এক রহস্যময় ও আলোচিত নাম ছিল সিল্ক স্মিতার।একসময় যাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তাঁকে এক ঝলক দেখার জন্য দর্শকরা সিনেমা হলে ভিড় করত। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন ও পরিচয়ের আড়ালের সত্যি গল্প অনেকের কাছেই অজানা থেকে যায়।
সিল্ক স্মিতার- জনপ্রিয়তা এতটাই ছিল যে নির্মাতারা তাঁকে ছবিতে নেওয়ার জন্য বড় অঙ্কের অর্থ দিতেও প্রস্তুত থাকতেন। তবে তিনি সাধারণত প্রধান চরিত্রে নয়, সহায়ক ও বিশেষ ধরনের চরিত্রেই বেশি দেখা যেতেন। ৪০০-রও বেশি ছবিতে অভিনয় করলেও তিনি সেই সম্মান ও মর্যাদা পুরোপুরি অর্জন করতে পারেননি।
জানা গিয়েছে তিনি ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেন। বলা হয়, জীবনের শেষ দিকে তিনি গভীর একাকীত্ব ও মানসিক কষ্টে ভুগছিলেন এবং মৃত্যুর পর তাঁর ঘরে বেশ কিছু সময় মরদেহ পড়ে ছিল। তিনি একটি চিরকুটও রেখে যান, যেখানে তাঁর নিঃসঙ্গতা ও ভালোবাসাহীন জীবনের কথা উল্লেখ ছিল । তাঁর জীবনের অনুপ্রেরণায় পরে The Dirty Picture নির্মিত হয়, যেখানে অভিনয় করেন বিদ্যা বালান।