স্ট্রংরুমের বাইরে নিজস্ব সিসিটিভি বসিয়ে নজরদারি কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইভিএমের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং সিপিএম। মুর্শিদাবাদের ডোমকল গার্লস কলেজে রাখা হয়েছে জলঙ্গি, ডোমকল ও রানিনগরের ইভিএম। প্রশাসনের তরফে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা থাকলেও প্রার্থীরা অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন। দলগুলোর উদ্যোগে স্ট্রংরুমের বাইরে বসানো হয়েছে নিজস্ব সিসিটিভি ক্যামেরা। অস্থায়ী শিবির তৈরি করে টিভি মনিটরের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন কর্মীরা। প্রার্থীদের বক্তব্য, কোনও ঝুঁকি নেওয়া হবে না। তাই পালা করে কর্মী মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *