হুগলিতে তৈরি হবে আলুর চিপস কারখানা

আমুদরিয়া নিউজ : ভোটের মাঝেই হুগলির পুরশুড়ার জনসভায় অমিত শাহ একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তৃণমূলকে কড়া হুঁশিয়ারির পাশাপাশি আলু চাষিদের জন্য বড় আশ্বাস দেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতেও সরব হয়ে আক্রমণাত্মক ভাষণে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেন।

তিনি  প্রতিশ্রুতি দেন যে বিজেপি সরকার এলে বাংলার আলু অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে, যাতে চাষিরা ভালো দাম পান। পাশাপাশি আলুর বীজ সংরক্ষণ ও খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে এবং ইস্তাহার অনুযায়ী আলু শিল্পের উন্নয়ন করা হবে। তিনি আরও জানান, এই অঞ্চল থেকে বিষ্ণুপুর পর্যন্ত আলুর চিপস কারখানা গড়ে তোলা হবে, যাতে চাষিদের লাভ বাড়ে ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *