ডোমকলের বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার ২১৭ নম্বর বুথ, রায়পুর এলাকায় ভোট চলাকালীন অশান্তির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, কিছু তৃণমূল কর্মী সিপিআইএম সমর্থক ও সাধারণ ভোটারদের বুথের কাছ থেকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। ফলে অনেকেই ভোট দিতে যেতে পারেননি বলে অভিযোগ।
খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে। বাহিনীর উপস্থিতিতে আতঙ্কিত ভোটারদের আবার বুথে আনা হয় এবং ভোট প্রক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাজনৈতিক উত্তাপ বজায় থাকে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *