আমুদরিয়া নিউজ : বীরভূমে ভোটের দিনে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আচরণে পরিবর্তন দেখা গেল। একসময় তাঁর বক্তব্যে বিরোধীদের প্রতি কড়া বক্তব্য থাকলেও এবার তিনি অনেকটাই শান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে বোলপুরের ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বুথে মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি। ভোটের পর তিনি জানান, রাজ্যে তৃণমূল ভালো ফল করবে এবং বীরভূমের সব আসনেই জয় আসবে বলে তাঁর বিশ্বাস। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ভোটের পক্ষে মত দেন।