ভোটের পর তেলের দাম বাড়ার আশঙ্কা উড়িয়ে দিল কেন্দ্র

আমুদরিয়া নিউজ : ভোটের পর পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাবে—এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা থাকলেও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে দিকে নজর রাখা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

সম্প্রতি একটি বেসরকারি রিপোর্টে দাবি করা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের বাড়ায় তেল সংস্থাগুলির ওপর আর্থিক চাপ বেড়েছে এবং ভোটের পর দাম বাড়তে পারে। সেই রিপোর্ট থেকেই বিভ্রান্তি তৈরি হয়। তবে সরকার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে এমন কোনও সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *