আমুদরিয়া নিউজ: রান্নার গ্যাসের জোগান নিয়ে মানুষের দুশ্চিন্তা দূর করে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড জানিয়েছে যে দেশজুড়ে LPG সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল। সাম্প্রতিক ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও সংস্থা স্পষ্ট করেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাহিদা ও সরবরাহের মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। ডিস্ট্রিবিউটরদের কাছেও পর্যাপ্ত মজুত থাকায় গ্রাহকদের সিলিন্ডার পেতে সমস্যা হওয়ার আশঙ্কা নেই। উৎসব বা বিশেষ পরিস্থিতিতেও সম্ভাব্য ঘাটতির কোনও লক্ষণ এখন দেখা যাচ্ছে না।
Total Views:
0