আমুদরিয়া নিউজ : ভোটের আগে ডায়মন্ড হারবার সাব-ডিভিশনের পুলিশ পর্যবেক্ষককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষের সঙ্গে তিনি গোপনে একটি হোটেলে বৈঠক করেছেন। অভিযোগে বলা হয়, সরকারি নিয়ম ভেঙে তিনি আইপিএস মেসে না থেকে হোটেলে থাকেন এবং সেখানেই ওই বৈঠক হয়। তৃণমূল একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, সেখানে দু’জনকেই হোটেলে প্রবেশ করতে দেখা গেছে। যদিও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানা গিয়েছে।