আমুদরিয়া নিউজ : রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটের ঠিক একদিন আগে দমদমের জনসভা থেকে কলকাতার পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের বাম শাসন এবং বর্তমান তৃণমূল সরকারের আমলে কলকাতা “বস্তির শহরে” পরিণত হয়েছে।
সভা থেকে শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বস্তি এলাকাগুলিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন, যাতে তাঁর ভোটব্যাঙ্ক অটুট থাকে। তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই নয়, বরং কলকাতার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই।
রাজ্যকে অনুপ্রবেশমুক্ত করতে এবং কলকাতাকে উন্নত শহর হিসেবে গড়ে তুলতে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ৪ মে ফল প্রকাশ প্রসঙ্গে শাহ বলেন, ওই দিনই বর্তমান সরকারের পতন স্পষ্ট হয়ে যাবে।