আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন, যদিও কয়েক ঘণ্টা আগেই তিনি সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ইরানের পক্ষ থেকে শান্তি প্রস্তাব না আসা পর্যন্ত যুদ্ধবিরতি চালু থাকবে, তবে মার্কিন সেনা প্রস্তুত রয়েছে এবং নৌ অবরোধও জারি থাকবে।
ইরান প্রশাসন জানিয়েছে চাপের মুখে আলোচনা তারা মেনে নেবেন না। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন।