আমুদরিয়া নিউজ : গত ১২ এপ্রিল মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তাঁর অস্থি বিসর্জনের জন্য পরিবার পৌঁছায় বারাণসীতে পবিত্র গঙ্গা নদী-র ঘাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার নাতনি জানাই ভোঁসলে।
অস্থি বিসর্জনের সময় তিনি আবেগে ভেঙে পড়েন এবং কান্নার মুহূর্তটি আরও বেদনাময় হয়ে ওঠে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুরো ঘটনাটি পরিবারের গভীর শোককে তুলে ধরেছে।