রিজার্ভার ভেঙে বিপর্যয়

আমুদরিয়া নিউজ :  পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া বিধানসভার ইসিএলের কেন্দা  ভুইয়া পাড়ায় একটি জলের রিজার্ভারের দেওয়াল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে, ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।১ শিশু গুরুতর আহত, তার অবস্থা আশঙ্কাজনক।হঠাৎ করে দেওয়াল ধসে পড়ায় আশপাশে থাকা মানুষজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, পাশাপাশি নতুন নির্মাণ হওয়া সত্ত্বেও কীভাবে এই বিপর্যয় ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *