বিজেপিকে কড়া আক্রমণ মমতার

আমুদরিয়া নিউজ : রবিবাসরীয় ভোটপ্রচারে ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তম উদ্যানে কাউন্সিলরদের উপস্থিতিতেও তিনি ইডি রেইড ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন এবং নিজের বিরুদ্ধে “খুনের চক্রান্ত” চলছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, শেষ দিন পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।

মুখ্য মন্ত্রী  বলেন, তিনি নিয়মিতভাবে সব কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখেন । তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে সভা ও কর্মসূচি করা হবে এবং সব সম্প্রদায়ের মানুষের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি তিনি সকলের সমর্থনও কামনা করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *