আমুদরিয়া নিউজ : ২০০৭ সালের একটি সিনেমার সংলাপ ২০২৬ সালে অস্কারের মঞ্চে জায়গা পাওয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খানের ২০০৭ সালের সিনেমা ‘ওম শান্তি ওম’-এর একটি দৃশ্য শেয়ার করেছে। সেখানে পুরস্কার জয়ের পর চরিত্রটির আবেগঘন মুহূর্ত ও বিখ্যাত সংলাপ তুলে ধরা হয়েছে। এই পোস্ট ঘিরে অনলাইনে নতুন করে আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।
অনেকের মতে, এই ঘটনা শুধু শাহরুখ খানের জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার প্রভাব ও স্বীকৃতিরও ইঙ্গিত।
Total Views:
0