আমুদরিয়া নিউজ : আগামী ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোটের আগে তমলুকে নাকা চেকিং চলাকালে তৃণমূল নেতা ও কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির গাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা উদ্ধার হয়েছে। নিমতৌড়ি-ময়না রাজ্য সড়কে তল্লাশির সময় এই ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আয়কর দফতরকে জানানো হয়েছে।