আমুদরিয়া নিউজ: বাংলা ও তামিলনাড়ুর ভোটের আগে আজ রাত সারেআটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক কী বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখবেন তা স্পষ্ট না হলেও, মহিলা সংরক্ষণ আইন, সম্ভাব্য অর্ডিন্যান্স, কিংবা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে অনেকে মনে করছেন।