আমুদরিয়া নিউজ: বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। মাঝখানে কিছুদিন ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও পয়লা বৈশাখের আগেই ফের বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি শুরু হবে, তা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে জল্পনা বাড়ছে।
তীব্র গরমের জেরে ভোটের আগেই স্কুলে গরমের ছুটি পড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের কারণে বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় নিয়মিত ক্লাস চালানো কঠিন হয়ে উঠেছে, ফলে ইতিমধ্যেই কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।