আমুদরিয়া নিউজ: ভোটের আগে রাজ্য রাজনীতি ফের উত্তপ্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস আইপ্যাকের সহায়তায় কর্মীদের ভুয়ো প্রেস কার্ড দিচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্র ও প্রশাসনিক জায়গায় প্রবেশ করতে পারে। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে Election Commission of India-র দৃষ্টি আকর্ষণ করেছেন। । এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও তিনি দাবি করেছেন।