আমুদরিয়া নিউজ : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ইরান আসন্ন আমেরিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে অংশ নেবে। তিনি বলেন, ইরান নিজেদের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা পেয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি নির্বিশেষে তাদের খেলা উচিত। ইনফান্তিনোর মতে, ইরানি ফুটবলাররা দেশের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বমঞ্চে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।
জানা গিয়েছে, এএফসি ইরানের পাশে রয়েছে এবং ফিফা সভাপতিও সহায়তার আশ্বাস দিয়েছেন।