আমুদরিয়া নিউজ ; সিবিএসই-এর ক্লাস টেনে ফল বেরিয়েছে। জলপাইগুড়ির বজরাপাড়ার ছাত্র জিসান রাহাত ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে। তাতে গোটা জেলায় শোরগোল পড়েছে। সে ইংরেজিতে পেয়েছে ৯৯ শতাংশ। অন্য বিষয়গুলোতেও ৯৮ শতাংশের আশেপাশে নম্বর রয়েছে তার। বাড়ির লোকজন, স্কুল এবং শিক্ষক-শিক্ষিকা, সকলের সহযোগিতা পাওয়াও একটা বড় কারণ বলে জানিয়েছে জিসান।
Total Views:
0