আমুদরিয়া নিউজ : হরমুজ প্রণালী নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে মধ্যপ্রাচ্যের কোনও বন্দরই নিরাপদ থাকবে না । আমেরিকাকে ‘জলদস্যু’ বলে আক্রমণ করেছে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বন্দর অবরোধ ও সমুদ্রপথে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডও ইরানের উপকূলীয় এলাকা অবরোধের ঘোষণা করেছে বলে জানা গেছে। পাকিস্তানে ইরান-আমেরিকা শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।