আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোট 2026-এর আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চমক দেখা গেছে। বিজেপি ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু।
রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের -এর দফতরে রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কৃতী আজাদ -এর উপস্থিতিতে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন।
তৃণমূলে যোগ দিয়ে চন্দ্র বসু জানান, বিজেপিতে যোগ দেওয়া তাঁর একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি সেই ভুল সংশোধন করতেই নতুন রাজনৈতিক পথে হাঁটছেন।