আমুদরিয়া নিউজ : ভোটের আবহে ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। যেখানে ইট ছোড়ার ঘটনায় নিরাপত্তার গাড়ির কাচ ভেঙে যায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও শওকত মোল্লা তা অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড়ে অবরোধ ও বিক্ষোভ হয়। আইএসএফ কর্মীরা পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে. এ তৃণমূল প্রার্থী শওকত মোল্লার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তবে শওকত মোল্লা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, আইএসএফ-ই নিজেরা হামলা চালিয়ে দায় চাপাচ্ছে।