আমুদরিয়া নিউজ : শনিবার রাতে উত্তরবঙ্গে পৌঁছে শিলিগুড়ির কাছে ‘চিকেনস নেক’ এলাকার তরাইয়ের চা-বলয়ে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি আজ সকালে সরাসরি শিলিগুড়ির জনসভাস্থলে যাবেন বলে জানা গিয়েছে। শনিবার এক দিনে তিনটি জনসভা ও একটি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে এই কর্মসূচিগুলিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।