আমুদরিয়া নিউজ: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ১৫ বছর পূর্ণ করেছেন। ২০১১ সালের মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয়, এর আগে তিনি Deccan Chargers-এর হয়ে খেলতেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুম্বাইয়ের হয়ে তাঁর যাত্রা শুরু হয়। তাঁর নেতৃত্বে দলটি ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। এই বিশেষ উপলক্ষে বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ডে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি উপহার প্রদান করেন।
মুম্বাই ইন্ডিয়ান্স প্রকাশিত ভিডিওতে হার্দিক পাণ্ডে রোহিত শর্মাকে ১৫ বছর পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। তিনি রোহিতের দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন । পাশাপাশি, রোহিত যে অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন, তার জন্যও কৃতজ্ঞতা জানান।
Total Views:
0