আমুদরিয়া নিউজ : শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়েছে, অমরনাথ যাত্রা ২০২৬-এর রেজিস্ট্রেশন ১৫ এপ্রিল থেকে শুরু হবে। দেশজুড়ে ৫৫৪টি নির্দিষ্ট ব্যাঙ্ক শাখার মাধ্যমে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে নাম নথিভুক্ত করা যাবে ।রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যাত্রীদের পারমিট দেওয়া হবে। পহেলগাঁও ও বালতাল—দুই রুটের জন্যই রেজিস্ট্রেশন খোলা থাকবে।
বোর্ড আরও জানিয়েছে, ১৩ বছরের কম ও ৭০ বছরের বেশি বয়সীদের যাত্রার অনুমতি নেই। আধার কার্ড ও স্বাস্থ্য শংসাপত্র বাধ্যতামূলক। এবার আধার-ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি যাচাইয়ের মাধ্যমে অনলাইন সিস্টেমে পারমিট ইস্যু করা হবে।